মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) সভাপতিসহ পরিচালনা পর্ষদের নেতারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত সেক্রেটারি জেনারেল।
মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া এবং আবাসিক এলাকায় গুলিবর্ষণ ও লুটপাটের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক আক্রোশমূলক আচরণ সব মহলে নিন্দিত ও ধিকৃত হয়েছে। সরকার গঠনের ছয় মাসের মাথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাত কখন আক্রমণের শিকার হবে, তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একটি প্রতিষ্ঠানকে এভাবে তছনছ করা পেছনের দিনের সহিংসতার কথাই মনে করিয়ে দেয়। ২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা এখন হারাতে বসেছে। যারা স্থানীয়ভাবে মব ও পেশিশক্তি তৈরি করে পুরোনো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, জনগণ তাদের প্রতিরোধ করবে বলে তিনি সতর্ক করেন। এছাড়া সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান তিনি।
ব্রিফিংয়ে বিপিএএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, বর্তমান সরকারকে তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন। তবে ছিনতাই, চাঁদাবাজি ও অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসার জন্য বড় হুমকি। তারা শুধু ব্যবসা, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে থাকতে চান এবং রাজনীতি রাজনীতিবিদদেরই করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্যাকেজিং খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন এবং তা জাতীয় সংসদসহ সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা'ছুম, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান (মিলন), মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

আগামীর লংমার্চ ঢাকার দিকে, প্রস্তুত থাকবেন: জামায়াত আমির

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসার সুযোগ পাচ্ছে: এ্যানি

তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

