শেরপুরে পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন কমিটি গঠন

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিশালপুর ইউনিয়ন শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শংকর সরকার সভাপতি, সজল সরকার সাধারণ সম্পাদক এবং লিটন রায় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শ্রী তন্ময় সরকারের গীতা পাঠের পর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অক্ষয় সরকারের সভাপতিত্বে এবং সজল কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান মৈত্রেয়, সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জী ও জন্মজয় সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পবন চন্দ্র সরকার, স্বপন চন্দ্র সরকার, অরুন চন্দ্র সরকার, দূতিরাম মন্ডল, উজ্জ্বল সরকার, শ্রী অমূল্য সিং, আপাল সরকার, লিটন কুমার রায়, চঞ্চল কুমার, শ্রী মিন্টু চন্দ্র সরকার এবং প্রদীপ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান এবং নবগঠিত কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আ.লীগ নেতা নান্নু গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের দুর্গাপূজা প্রস্তুতি সভা

শেরপুরে পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন

শেরপুরে পূজা উদযাপন পরিষদের খামারকান্দি ইউনিয়ন কমিটি গঠন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের প্রবাসীর মৃত্যু

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

শেরপুরে ৯ শিক্ষার্থী আটকে রাখার ঘটনায় সাইবার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

