শরীয়তপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে চুরি

শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়টি থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যবর্তী কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা লাগিয়ে চলে যান। দুই দিন বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় জরুরি কাজে অফিসে যান অফিস সহকারী বোরহান হাওলাদার। এ সময় তিনি কার্যালয়ের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরীক্ষা করে দেখা যায়, মোট পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র খোয়া যায়নি বা তছনছ করা হয়নি।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন জানান, শনিবার সন্ধ্যায় অফিস সহকারী তালা ভাঙা থাকার বিষয়টি তাকে জানান। ঘটনাস্থলে এসে তারা পাঁচটি তালা ভাঙা অবস্থায় পান এবং ল্যাপটপ, ট্যাব ও মোবাইল চুরির বিষয়টি নিশ্চিত হন। কোনো নথিপত্র নষ্ট করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ অভিযোগ দায়ের করতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চুরির বিষয়টি তারা অবগত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

কবরস্থানের জমি নিয়ে ভগ্নিপতিকে মারধর, বাঁচাতে গিয়ে শ্যালক নিহত

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

খোকন দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ডিসির ব্যক্তিগত ভিডিও ভাইরাল

থানা থেকে ওসির মরদেহ উদ্ধার

