খোকন দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (০৪ জানুয়ারি) সকালে র্যাব-১৪–এর একটি দল কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুরে র্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে র্যাব কর্মকর্তারা এক ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিস্তারিত জানাবেন।

এর আগে গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রথমে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার শরীরে পেট্রলজাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

