গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন শ্রমিকেরা। তাঁদের অবরোধে বন্ধ হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে দিতে তাঁরা সড়কে অবস্থান নেন। পরে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন অংশে জড়ো হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। শনিবারের পর রোববারও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকায় শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে।
একদিনের বিরতির পর আবারও অবরোধ
শনিবার দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। আন্দোলনের প্রভাব পড়ে আশপাশের কারখানাগুলোতেও। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শনিবার রাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে আবারও সড়কে নামেন শ্রমিকেরা।
উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় জড়ো হন। শ্রমিকদের ভাষ্য, তাঁরা প্রথমে কারখানায় হাজিরা দেন। পরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন।
শ্রমিক অসন্তোষের কারণে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানায়, শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, ইউটিউব দেখে গড়েন ইয়াবা তৈরির কারখানা

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

