থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে প্রিজন ভ্যানের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালতে পাঠানোর উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে (৪৭) গ্রেপ্তার করে। রাতে তাকে থানার হাজতখানায় রাখা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তার স্বজন ও সমর্থকদের কয়েকজন প্রকাশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর মরকুন এলাকার বাসিন্দা মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার। তাঁরা সবাই গ্রেপ্তার হওয়া কৃষক লীগ নেতার স্বজন বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ঘটনাটি থানার ভেতরে নয়, থানার সামনে ঘটেছে। আসামিকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় তাঁর কিছু উচ্ছৃঙ্খল আত্মীয়স্বজন এ ধরনের স্লোগান দিতে থাকেন। থানার সামনে এ ধরনের স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয় বিধায় তাঁদের আটক করা হয় এবং পরে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ না করতে ইউএনও’কে জামায়াত এমপির নির্দেশ

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হাসনাত

শেরপুরে বিলুপ্তির পথে পিঁড়িতে বসা নরসুন্দর, অস্তিত্ব টিকিয়ে রাখাই দায়

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

