দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলীরা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের পর একসঙ্গে প্রার্থনা করেন তারা।
মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধভাবে বসে সনাতন ধর্মাবলীরা নিরব পরিবেশে গীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজিব তালুকদার বলেন,“আজ আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। উনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা খুবই জরুরি। সেই কারণেই আজকের এই বিশেষ প্রার্থনার আয়োজন।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন এই কামনাই করছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

