টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এতে কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করেন তাঁরা।
২০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে মোট ২০টি ইউনিট কাজ করে। এর মধ্যে টঙ্গী ও উত্তরা স্টেশন থেকে তিনটি করে, গাজীপুর চৌরাস্তা মডার্ন স্টেশন থেকে চারটি, কুর্মিটোলা স্টেশন থেকে চারটি, রাজেন্দ্রপুর স্টেশন থেকে দুটি এবং পূর্বাচল স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। বিশেষায়িত এই যান রাসায়নিক বা বিপজ্জনক পদার্থ-সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলায় ব্যবহৃত হয়।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

হারবাল ব্যবসার আড়ালে ইয়াবা তৈরির মিনিল্যাব, গ্রেফতার ১

