প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, ইউটিউব দেখে গড়েন ইয়াবা তৈরির কারখানা

প্রবাস থেকে দেশে ফেরার পর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে মাদকাসক্ত হয়ে পড়েন এক যুবক। পরে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। এ জন্য ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করেন তিনি। শেষ পর্যন্ত গাজীপুরের টঙ্গীতে নিজের আবাসিক বাড়িতেই গড়ে তোলেন ইয়াবা তৈরির গোপন কারখানা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে ওই কারখানার সন্ধান পাওয়ার পর গ্রেপ্তার হয়েছেন নাজমুল ইসলাম বাপ্পি (৩২)।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পি ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন বাপ্পি। এরপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সম্পর্কের কারণে মানসিকভাবে আঘাত পাওয়ার পর মাদকাসক্ত হয়ে পড়েন বলে দাবি করেছেন বাপ্পি। একপর্যায়ে ইয়াবা তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করেন। এ বিষয়ে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে বাপ্পির বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
ওসি জানান, বাড়িটির চতুর্থ তলায় কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। এ ছাড়া বাড়ির ভেতরের দিকে একটি গোপন কক্ষ তৈরি করা হয়েছিল, যেখানে সহজে প্রবেশ করা যায় না। অভিযান চালিয়ে সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্রীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আইন নিজের হাতে নয়, শিশুদের নিরাপত্তাও জরুরি: থাপ্পড় কাণ্ডে অ্যাটর্নি জেনারেল

আসামি গ্রেপ্তার করে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই খণ্ড করেন প্রেমিক

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার’ বস্তি

থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেফতার

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

