শেরপুরে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে মাইকিং করে লোক জড়ো করেন দুই গ্রামের বাসিন্দারা। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ছয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ পরিস্থিতি চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতপাকিয়া কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন বাজারের কয়েকজন। এ ঘটনার পর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে দুই পক্ষ মাইকিং করে লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেয়।
শনিবার সকালে দুই পক্ষের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই

শেরপুরে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

শেরপুরে গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের শিশুর

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

