শেরপুরে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী সড়কের পাশের বনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে সড়কের পাশে বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের ধারণা, মদ বহনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বোতলগুলো ফেলে পালিয়ে গেছে। তবে কারা এসব মদ সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাদের আটকের জন্যও চেষ্টা চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মদগুলো সেখানে কারা রেখেছিল, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় প্রতারণার মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

এক ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি

শেরপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

শেরপুরে গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের শিশুর

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

শেরপুরে জামায়াত নেতা হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

