এক ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটি কেজিপ্রতি ৫ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে স্থানীয় জেলে সিদ্দিক প্রামাণিকের জালে মাছটি ওঠে। খবর ছড়িয়ে পড়তেই ফেরিঘাটের আড়তগুলোতে জমে ওঠে নিলাম। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
সম্রাট শাহজাহান জানান, নিলামে তিনি প্রথমে ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে আড়াই কেজির মাছটি ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তার সঙ্গে যোগাযোগ করেন ময়মনসিংহের এক বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫০০ টাকায় তার কাছে আবারও বিক্রি করা হয়।
শাহজাহান আরও বলেন, ‘ওই প্রবাসী আগেই আমাকে একটি বড় ইলিশ রাখার জন্য বলেছিলেন। মাছটি জালে উঠতেই আমি তাকে খবর দিই। পরে তিনি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে তার এক আত্মীয়কে পাঠান। আমরা মাছটি তার আত্মীয়র নিটক মাছটি পৌঁছে দিই। এই মৌসুমে এত বড় ইলিশ এর আগে এক-দুটির বেশি পাওয়া যায়নি।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

