রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

হত্যাচেষ্টা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। রোববার রাতে রংপুর নগরের সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১৩-এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম। গ্রেপ্তার সুমনের বয়স ৩৫ বছর। তিনি নগরের শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।
এসআরবি-১৩-এর তথ্য অনুযায়ী, সুমনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে আটটি, চাঁদাবাজির চারটি, ডাকাতির প্রস্তুতির তিনটি এবং অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি করে এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এর আগেও বিভিন্ন সময়ে অস্ত্র ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মেরিল সুমন। ২০১৫ সালে রংপুরের কাউনিয়ার আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার সংশ্লিষ্টতার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে মেরিল সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব-৫।
পরে ২০১৯ সালে রংপুর নগরের তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে তৎকালীন র্যাব-১৩। ওই অভিযানে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি, শুটার গান ও চীনা কুড়াল উদ্ধারের কথা জানানো হয়েছিল।
২০২৩ সালেও নগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করেছিল রংপুর মহানগর পুলিশ।
চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন মেরিল সুমন।
এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময় রংপুর মহানগর পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন সময়ে একাধিক মামলায় গ্রেপ্তারের পর আবারও মেরিল সুমনের গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব মামলার অভিযোগ ও বিচারিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

রংপুরের চাঞ্চল্যকর চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

রংপুরে শিক্ষকসহ ৪ খুন, গ্রেপ্তার ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্ট করা হবে

রংপুরে আলোচিত চার খুনের তদন্তভার পেল ডিবি

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা রানীর

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় টাইলসকর্মী গ্রেপ্তার

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

