রংপুরে আলোচিত চার খুনের তদন্তভার পেল ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার আলোচিত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিলের লক্ষ্যে কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলীর কাছে হস্তান্তর করেন।
এর আগে, একই দিন বিকেলে দুই কর্মকর্তা রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন এবং প্রথম তদন্ত কর্মকর্তা নতুন কর্মকর্তাকে তদন্তসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন।
ডিবির উপ-কমিশনার সনাতন চক্রবর্তী আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই অভিযুক্ত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে স্বজনরা কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বাড়ির ছাদে গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও মেয়ে আগামী চক্রবর্তীর (২৫) মরদেহ পাওয়া যায়। এছাড়া দোতলার একটি শোবার ঘর থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তীর নাতি, রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ। একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার এ ঘটনা রংপুরসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় গত রবিবার ভোরে মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে ও সিটি বাজারের মাছের দোকানের কর্মচারী মুগ্ধ দাস (২৩) এবং বিনয় চন্দ্র দাসের ছেলে ও একটি স্বর্ণের দোকানের কারিগর সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মামাতো ভাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ জন পুলিশ হেফাজতে

ভর্তুকি দিয়ে হলেও বিদ্যুতের দাম স্বাভাবিক রাখা হবে: ফরিদা আখতার

ধর্মপ্রাণদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে: বিএনপি নেতা জিন্নাহ

যারা আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়: জামায়াত নেতা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে শোকজ নোটিশ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

