মসজিদের মাইকে ঘোষণা, ধানখেতে গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনকে অটোরিকশাসহ আটক করার পর স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
স্থানীয়রা জানায়, রোববার ভোর পাঁচটার দিকে বাগপুর দক্ষিণপাড়া এলাকার সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে সোহেল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আরও লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানখেতে অটোরিকশাসহ দুজনকে আটক করেন। এরপর তাঁদের ওপর হামলা চালান উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরের চাঞ্চল্যকর চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

রংপুরে শিক্ষকসহ ৪ খুন, গ্রেপ্তার ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্ট করা হবে

রংপুরে আলোচিত চার খুনের তদন্তভার পেল ডিবি

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা রানীর

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় টাইলসকর্মী গ্রেপ্তার

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

