রংপুরে শিক্ষকসহ ৪ খুন, গ্রেপ্তার ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্ট করা হবে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
এর আগে, গত মঙ্গলবার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামিদের বন্ধু সীমান্ত দাস।
মামলার নতুন তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষী হিসেবে সীমান্তের জবানবন্দি রেকর্ড করতে আদালতে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার বাবার সঙ্গে আদালতে এসে জবানবন্দি দেন সীমান্ত। আদালতে তাঁর দেওয়া বর্ণনা গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে। আসামিরা ঘটনার রাতে সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করার যে তথ্য দিয়েছিলেন, সীমান্তও আদালতে একই কথা বলেছেন।

গত রোববার দুই আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, হত্যাকাণ্ডের রাতে সীমান্তের বাড়িতে সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেছিলেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী গত রোববার রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি মামলাটি তদন্ত করছিলেন। পরবর্তীতে গত সোমবার রাতে মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।
গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার ফাঁসির আদেশ

ধানমন্ডি-৩২ অভিমুখে এক্সকাভেটর নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিছিল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে শোকজ নোটিশ

এলজিইডি ভবন থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রংপুরে আলোচিত চার খুনের তদন্তভার পেল ডিবি

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা রানীর

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় টাইলসকর্মী গ্রেপ্তার

