এলজিইডি ভবন থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন থেকে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করে লোক নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম সার্জেন্ট শাহিনুর (৫২)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল তাকে আটক করে বলে জানানো হয়।
জানা যায়, শাহিনুর এলজিইডির পরিচালক কার্যালয়ে ঢুকে নিজেকে ডিজিএফআইয়ের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে কর্মসংস্থান সংক্রান্ত সহায়তা করার প্রস্তাব দেন ও দাপ্তরিক চাপ প্রয়োগ করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআই’র সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, শাহিনুর নামে ওই ব্যক্তি সংস্থার কেউ নন।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে শেরে বাংলা সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনীর দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে এসে শাহিনুরকে আটক করে।
তিনি আরও জানান, শাহিনুর ২০০৮ সালে সার্জেন্ট থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের কারণে সেনাবাহিনী থেকে বহিস্কৃত হয়। পরে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

