বঙ্গোপসাগরে ডাকাতদের কবলে পড়া ২০ জেলেকে উদ্ধার

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : বঙ্গোপসাগরে ডাকাত দলের হামলার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২০ জেলে উদ্ধার হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুতুবদিয়ার অদূরে গভীর সাগর থেকে তাদের জীবিত উদ্ধার করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সুরমা’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা ও সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

- Advertisement -

এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল দেওয়ার সময় ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে একটি ফিশিং বোটের বিপদে পড়ার খবর পায়। কুতুবদিয়ার অদূরে সাগরে মাছ ধরার ওই নৌকাটি ইঞ্জিন নষ্ট হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসছিল।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌবাহিনীর জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর অত্যন্ত দক্ষতার সাথে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান নৌকাটি থেকে ২০ জন মাঝিমাল্লাকে নিরাপদে উদ্ধার করা হয়।

- Advertisement -

উদ্ধারের পর দেখা যায়, দীর্ঘ সময় সাগরে অনিশ্চিত অবস্থায় থাকায় জেলেরা বেশ আতঙ্কিত ও ক্লান্ত ছিলেন। নৌসদস্যরা তাদের জাহাজে তুলে নিয়ে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন।

অন্যদিকে, উদ্ধার হওয়া জেলেরা ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তারা জানান, গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা সমুদ্রে যাত্রা করেছিলেন। বেশ কয়েকদিন মাছ ধরার পর গত বুধবার (২৮ জানুয়ারি) তারা বিপদে পড়েন।

- Advertisement -

ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী অন্য একটি দ্রুতগতির নৌকা নিয়ে তাদের ট্রলারে হামলা চালায়। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে জেলেদের জিম্মি করে ফেলে এবং ভয়ভীতি দেখাতে থাকে।

দুষ্কৃতকারীরা জেলেদের ট্রলারে থাকা সব মাছ, চারটি ড্রাম ভর্তি ডিজেল ও গ্যাস সিলিন্ডার লুট করে নেয়। এমনকি জেলেদের ব্যক্তিগত মালামালও কেড়ে নেওয়া হয়। যাওয়ার সময় তারা নৌকার ইঞ্জিন বিকল করে দেয়।

ফলে জেলেরা সাগরের মাঝখানে অসহায় হয়ে পড়েন। নৌবাহিনীর এই মানবিক ও যথাসময়ে পরিচালিত অভিযানের কারণে জানমালের বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে জেলেরা সুস্থ আছেন বলে জানা গেছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...