ধর্মপ্রাণদের বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত প্রতারণা করছে: বিএনপি নেতা জিন্নাহ

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির বলেছেন, “মীরজাফরের দলটির নাম জামায়াতে ইসলামী, তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে প্রতারণা করে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে বিএনপির আয়োজিত তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগামী দিনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। তিনি দাবী করেন যে তা সাধারণ মানুষের জন্য লক্ষ্যভিত্তিক পরিবর্তন আনবে।

জামায়াতকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, অতীতের মতোই ওই দল ‘মীরজাফরের ভূমিকায়’ অবতীর্ণ হয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জিন্নাহ কবির বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলন ও ত্যাগের ফলাফল কিছু বিশ্বাসঘাতক নেতারা এখন অস্বীকার করছে এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষক, শ্রমজীবী ও বেকার যুবকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জিন্নাহ কবির বলেন, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট দিতে তিনি অনুরোধ জানাচ্ছেন এবং দলীয় মনোনয়ন পেলে সংসদ সদস্য হিসেবে মানুষের পাশে থেকে কাজ করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

