সান্তাহারে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে সোয়া চার লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাবার পরীক্ষা ও অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ, ফ্রিজে মেয়াদ ছাড়া পুরোনো মাওয়া, ক্ষীর ও ছানা সংরক্ষণ এবং আমদানির বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি চকলেট মজুত ও বিক্রির দায়ে ‘গ্রামীণ ফুডস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া খাবারে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহার, শৌচাগারের সামনে থালাবাসন পরিষ্কার ও চরম নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণের দায়ে ‘বিসমিল্লাহ হোটেল’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একসঙ্গে রাখা এবং সংবাদপত্রের কালিয়ুক্ত কাগজে খাবার পরিবেশনের দায়ে ‘হোটেল স্টার’কে ১০ হাজার টাকা এবং খাবারে পোকার উপস্থিতি ও মোড়কে মেয়াদ না থাকায় ‘মৌবন ফুডস’কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, আদমদীঘি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি দল উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

তদন্তের মুখে বগুড়ার ডিডিএলজি রাজিয়া সুলতানা

কালির কাগজে সেমাই সংরক্ষণ: বগুড়ায় অভিযানে ভোক্তা অধিকারের অর্থদণ্ড

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন প্রকৌশলী’র মৃত্যু

শেরপুরে সাউদিয়া ও শম্পা দধি ভান্ডারে ৪ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

আদমদীঘিতে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

আদমদিঘীতে আইসক্রিম কারখানা সিলগালা, ১০ লাখ টাকার মালামাল ধ্বংস

