তদন্তের মুখে বগুড়ার ডিডিএলজি রাজিয়া সুলতানা

বগুড়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এবং সদ্য বিলুপ্ত বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ইজারা ও টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১-এর উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তদন্তের কথা জানানো হয়। নির্দেশনায় আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা আলিম উদ্দিন হারুন ডিডিএলজি রাজিয়া সুলতানার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজিয়া সুলতানা বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন হাটবাজার ইজারা দিয়েছেন। এ ছাড়া পৌরসভার বিভিন্ন টেন্ডার কার্যক্রম ও ইমারতের নকশা অনুমোদনে ব্যাপক অনিয়ম, উৎকোচ গ্রহণ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের দপ্তরেও পাঠানো হয়েছে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বলেন, “বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি, তবে এখনও কোনো লিখিত চিঠি পাইনি। যেহেতু অভিযোগ উঠেছে, তাই তদন্ত হওয়াটা স্বাভাবিক। তদন্তে সত্য বেরিয়ে আসবে। আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে বিধি অনুযায়ী শাস্তি মাথা পেতে নেব। তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও ভাবা উচিত।”
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। যেহেতু একটি লিখিত অভিযোগ উঠেছে, তাই মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখবে। অভিযোগের বিষয়ে এখনই কোনো মন্তব্য করার সুযোগ নেই।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

