বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে গাবতলী উপজেলায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বর্ণ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক। বুধবার দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়া শহরের সাতমাথা এলাকায় ওই যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে হেঁটে যেতে দেখা যায়। পরে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। ঘটনার পর তাঁর ছবি দেখে পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর গাবতলীতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বর্ণের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলার একটিতে তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর মামলাটির তদন্তেও সন্দেহভাজন হিসেবে তাঁর নাম এসেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, বর্ণকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তিনি হেরোইন সেবন করেন বলেও দাবি করেছে পুলিশ। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

