বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। এদিকে, জেলায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। মারা যাওয়া আনন্দ মন্ডল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাসিন্দা।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর প্রায় দুই দিন আগে আনন্দ মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত বিভিন্ন জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনায় মশাবাহিত এ রোগ প্রতিরোধে সচেতনতা এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

