মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শুক্রবার দুপুরে শহরের সাতমাথা সনাতন মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, এবার জেলার ১২টি উপজেলায় সর্বমোট ৭২৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মলের সঞ্চালনায় সভায় পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উৎসবকে নিরাপদ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে - প্রতিটি মণ্ডপের সার্বক্ষণিক নজরদারির জন্য স্বেচ্ছাসেবক দল গঠন, বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ সামগ্রী ও জেনারেটর ব্যবস্থা রাখা। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য নারী ও পুরুষের পৃথক প্রবেশ-প্রস্থান পথ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

সভায় জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার প্রস্তুতি তুলে ধরে বক্তব্য দেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস এবং দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী।
এ ছাড়া উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের পক্ষে গোপাল তেওয়ারি, রামনারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

