বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের মান সনদ বা লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদনের দায়ে বগুড়া শহরের দুটি লাইভ বেকারিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে বগুড়া সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া মোড় এলাকায় লাইসেন্স ব্যতীত বেকারি পণ্য তৈরি ও বাজারজাত করায় ‘বেক হাউজ লাইভ বেকারী’কে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাশের ‘ফিউশন হাব লাইভ বেকারী’কে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

