লালপুরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নাটোরের লালপুর থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান।
সভায় পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও পূজা কমিটির সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং উপজেলার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। এ ছাড়া লালপুর থানার সকল বিট পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
