‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নষ্ট ডিমের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বিএসটিআই লোগো দিয়ে পণ্য বিক্রির দায়ে ‘মুসলিম বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা থেকে জব্দ করা বিপুল পরিমাণ পচা ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের খান্দার রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি এবং খাদ্য তৈরিতে ভাঙা ও নষ্ট ডিম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া বিএসটিআই সনদের মেয়াদ শেষ হলেও পণ্যের গায়ে অবৈধভাবে লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়াই বিস্কুট ও কেক বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে কর্মরত খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই ছিল না।

এসব অনিয়মের সত্যতা মেলায় এবং কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি কারখানার সার্বিক পরিবেশের মান উন্নত করে জেলা কার্যালয়ে প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক নিরাপত্তা সহায়তা দেয় র্যাব-১২ ও জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

