জয়পুরহাটে ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিন যুবককে ভুটিয়াপাড়া ১৪ বিজিবি ক্যাম্পের অধীন পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর মেইন পিলারের শূন্যরেখায় রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে সীমান্ত পিলার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকায় ওই তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিজিবিকে খবর দিলে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর মেইন পিলার এলাকায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ২৭৬ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় ওই তিন যুবককে বিএসএফ সদস্যরা পাহারা দিচ্ছেন। অন্যদিকে, পিলার থেকে কিছুটা দূরে অবস্থান করছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে ইতোমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুশ-ইন করা তিনজনকে নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে দ্বিতীয় দফা বৈঠকের অপেক্ষায় রয়েছে বিজিবি। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং কীভাবে তারা ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মিনাজুল ইসলাম ও মাহাবুব হোসেন জানান, ভোররাতে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত পিলার ২৭৬ এলাকা দিয়ে তিন ব্যক্তিকে পুশ-ইন করে ভারতীয় বিএসএফ সদস্যরা। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিজিবি সদস্যদের জানালে তারা এসে ওই তিনজনকে আটক করে আবার সীমান্ত এলাকায় নিয়ে যান। এখন পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় তারা অবস্থান করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পত্নীতলা-১৪ বিজিবির এক কর্মকর্তা জানান, পুশ-ইনের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ের সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন

জয়পুরহাটে ৩১ কেজি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২

ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহকর্মী

এসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ, পথে পিষে মারল বাস

