জয়পুরহাটে ৩১ কেজি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২

জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের অভিযানে ৩১ কেজি ওজনের একটি কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার বিষ্ণপুর গ্রাম অভিযান চালিয়ে দুজন পাচারকারীকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত প্রেরণের উদ্দেশ্যে কালো ও কষ্টি পাথরের মূর্তি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন এবং রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদাকে আটক করা হয়।
র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হবে।এ ধরনের অভিযান স্থানীয় ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

