ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহকর্মী

বিশেষ সংবাদ

জয়পুরহাটের কালাই উপজেলায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ধর্ষণ থেকে বাঁচতে তার পুরুষাঙ্গ কেটে দেন বাড়ির গৃহকর্মী। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবক মেজবাহুল ইসলাম (৩৫) ওই গ্রামের আলহাজ আফতাব হোসেন মণ্ডলের ছেলে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, মেজবাহুলের বাড়িতে ওই নারী মাঝেমধ্যে গৃহকর্মীর কাজ করতেন। গতকাল সন্ধ্যায় মেজবাহুল তাকে কাজের কথা বলে ডেকে নেন এবং বাড়ির পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর ওই নারীর স্বামীও সেখানে পৌঁছান। একপর্যায়ে মেজবাহুল ওই নারীকে জড়িয়ে ধরেন ও ধর্ষণের চেষ্টা করেন। তখন প্রতিরোধ করতে গিয়ে স্বামীর সহায়তায় ওই নারী ব্লেড দিয়ে মেজবাহুলের পুরুষাঙ্গ কেটে দেন।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেজবাহুলকে উদ্ধার করেন।

ওই গৃহকর্মী বলেন, সংসারে অভাবের কারণে তিনি বিভিন্ন বাড়িতে কাজ করেন। অনেক আগে থেকেই মেজবাহুল তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। “শুক্রবার কাজের কথা বলে ডেকে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে মারধর করে। তখন ধর্ষণ থেকে বাঁচতে তার পুরুষাঙ্গ কেটে দিই।

মেজবাহুলের বাবা আলহাজ আফতাব হোসেন মণ্ডল গণমাধ্যমে বলেন, “কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে তাদের বিরোধ ছিল। আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে এ ঘটনা ঘটিয়েছে।”

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী নারী ও তার স্বামী রাতেই থানায় এসে অভিযোগ করেছেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলা হয়েছে। অপর পক্ষ এখনও অভিযোগ দেয়নি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...