নুরুল হকের মাথায় আঘাত, নাকের হাড় ভেঙেছে : ঢামেক পরিচালক

বিশেষ সংবাদ

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই বোর্ড গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেকের পক্ষ থেকে জানানো হয়, নুরুল হকের মাথায় আঘাত আছে এবং নাকের হাড় ভেঙে গেছে। গতকাল তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, পরে রক্তক্ষরণ থামার সঙ্গে জ্ঞান ফিরেছে।

- Advertisement -

তবে চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না, কারণ এমন আঘাতে প্রথম কয়েক দিন গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেছেন। আজ তার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে জানান ঢামেকের পরিচালক।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় ঘটনাস্থলে থাকা অনেকে আহত হন। নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন

- Advertisement -

রাশেদ খান বলেন, জাপার হামলার প্রতিবাদে তাদের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই সময় পুলিশ ও সেনা সদস্যদের লাঠিপেটা করে নুরুল হকসহ দলের শতাধিক নেতাকর্মীকে আহত করেছেন। এসময় রক্তাক্ত অবস্থায় নুরুল হকসহ অন্তত ছয়জনকে ভর্তি করা হয়েছে

গণ অধিকার পরিষদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তাদের মিছিল যাওয়ার পথে জাপার নেতা–কর্মীরা হামলা চালান।

- Advertisement -

অন্যদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের ওপর আক্রমণ করেন।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান। পরে অনেকে তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালা মশাল মিছিল, ইটপাটকেল ছোঁড়া ও ভাঙচুর করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।

ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানান। তবে অনেকে তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে উত্তেজিত করার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালান, মশাল মিছিল, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।

আইএসপিআর আরও জানায়, জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তি প্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়েছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...