জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকালে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি এলাকার মো: মাফেজ উদ্দিনের ছেলে। দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দেলোয়ার হোসেন আজ সকালে ব্যাক্তিগত কাজে বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে পথে মধ্যে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহটি তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

