শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে বোমা হামলার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। ওই মামলায় সোমবার রাতে শহরের নয়াপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মিস্ত্রি ওরফে মো. আব্দুল কুদ্দুস শেখকে (৫৮) গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বিকেলে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকের আলী সজীবকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর মামলা করেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। সেই মামলায় গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও এজাহারভুক্ত আসামি মো. ইয়াছিন আলী (৫৫) এবং তদন্তে প্রাপ্ত আসামি মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. আজিজুর রহমান মিন্টুকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত চারজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাজনৈতিক সহিংসতার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

