শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

বগুড়ার শেরপুরে চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় কৃষকেরা। সার, কীটনাশক ও সেচসহ কৃষি উপকরণের বাড়তি দাম এবং শ্রমিকের চড়া মজুরির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বীজতলা তৈরি, চারা রোপণ, সার-কীটনাশক প্রয়োগ, সেচ ও নিড়ানিসহ প্রতি বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ১১ থেকে ১৩ হাজার টাকা। প্রতি বিঘায় গড়ে ১২ থেকে ১৫ মণ ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। অথচ বর্তমানে স্থানীয় বাজারে ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। ফলে মাঠপর্যায়ে ফলন ভালো হওয়া সত্ত্বেও লাভের চেয়ে লোকসানের শঙ্কাই বেশি দেখছেন চাষিরা।
খামারকান্দি গ্রামের কৃষক মাহবুবুর রহমান জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। ফলন ভালো হলেও বিঘা প্রতি প্রায় ১১ হাজার টাকা খরচ হয়েছে। ন্যায্যমূল্য না পেলে তাঁকে লোকসান গুনতে হবে।

খানপুর ইউনিয়নের কৃষক রাশেদুল হক বলেন, “১২ বিঘা জমিতে চার দফা কীটনাশক দেওয়াসহ বিঘা প্রতি খরচ হয়েছে ১১ থেকে ১৩ হাজার টাকা। ঋণের টাকা পরিশোধ করতে ধান কাটার পরপরই তা বিক্রি করতে হয়। সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা না হলে লাভ পাওয়া কঠিন হবে।”
এদিকে কৃষকেরা অভিযোগ করেন, অর্থসংকটের কারণে ধান কাটার পরপরই কম দামে তা বিক্রি করতে বাধ্য হন প্রান্তিক চাষিরা। এই সুযোগে স্থানীয় ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান কিনে মজুত করেন এবং পরবর্তীতে বাড়তি দামে বিক্রি করে মুনাফা তোলেন।
শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২২ হাজার ৪৬০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ৭৩ হাজার ৫১০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত কৃষকেরা যাতে সরাসরি সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা


