স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দুর্নীতি কমানোর গতি আরও দ্রুত করার দিকে সরকারের নজর রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতে দুর্নীতি এবং সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু চিকিৎসকদের দোষারোপ করলে সমস্যার পুরো চিত্র পাওয়া যাবে না। স্বাস্থ্য ব্যবস্থায় সামগ্রিকভাবেই সমস্যা রয়েছে। সমাজে যখন ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ে, তখন কোনো একটি নির্দিষ্ট খাত এর বাইরে থাকতে পারে না।

স্বাস্থ্যখাতে দুর্নীতির পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাসপাতালে রোগী মারা যাওয়ার পর অনেক সময় চিকিৎসকদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি চিকিৎসক জরুরি বিভাগে রোগীকে মৃত ঘোষণা করার পরও হামলার ঘটনা ঘটেছে। চিকিৎসকদের অন্ধভাবে সাফাই গাওয়ার সুযোগ নেই, তবে রোগীর মৃত্যুর ঘটনায় তাদের মারধর করাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
জাহেদ উর রহমান বলেন, গত ১৫ বছরে দেশের বিভিন্ন খাতে দুর্নীতির পরিস্থিতি অনেক খারাপ হয়েছে, স্বাস্থ্যখাতও এর বাইরে নয়। দীর্ঘ সময় ধরে কোনো দুর্নীতির কাঠামো চলে আসলে তা পরিবর্তন করা সহজ নয়। তবে স্বাস্থ্যখাতে পরিবর্তনের জন্য স্বাস্থ্যমন্ত্রী সরেজমিনে কাজ করছেন এবং সরকারের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দও প্রায় দ্বিগুণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
দুর্নীতি কমানোর ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক কোনো তালিকায় দেশের অবস্থান দেখার পরিবর্তে সংশ্লিষ্ট সূচকে দেশের স্কোর কতটা উন্নত হচ্ছে, সেটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে বিএনপিকে নিয়ে প্রচলিত ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ হওয়ার দাবির প্রসঙ্গ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলে একটি প্রচার রয়েছে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট সূচকের স্কোর বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র পাওয়া যায়। প্রতি বছর বিএনপির স্কোর আগের চেয়ে ভালো হয়েছে, যার অর্থ তারা ধীরে ধীরে দুর্নীতি কমিয়ে এনেছিল। ভবিষ্যতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান প্রকাশ করলে সেখানে দেশের র্যাংকিংয়ের চেয়ে পয়েন্ট বা স্কোরের পরিবর্তনকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান তিনি।
দুর্নীতি কমানোর প্রক্রিয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, সরকার এই পরিবর্তনের গতি যতটা সম্ভব দ্রুত করার বিষয়ে বিশেষ নজর রাখবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

