পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা মজুত সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে এই সার জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন শিরতা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কৃষক রমজানের বাড়ি থেকে ৭৬ বস্তা মজুত সার জব্দ করা হয়। একইসঙ্গে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লিখিত জমির পরিমাণ সংশোধন করে প্রকৃত তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

সূত্রে জানা যায়, কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডে রমজানের নিজস্ব ২৫ শতাংশ এবং পত্তন নেওয়া ৪ একর জমি চাষাবাদের কথা উল্লেখ ছিল।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, অভিযান এখনও চলমান। জব্দকৃত সার স্থানীয় ইউনিয়ন পরিষদে অথবা থানায় রাখা হবে। তিনি আরও বলেন, যেহেতু অভিযান চলছে, তাই সবশেষ তথ্য পরে জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

