বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একজনের পরিবর্তে অংশ নিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের বগুড়া জেলা স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে শহরের জনৈক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঈশিতা। খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখে কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিশা স্বীকার করেন যে, তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। নিপা খাতুন স্থানীয় বিএনপি সমর্থিত মহিলা দলের নেত্রী বলে জানা গেছে।
আটক ঈশিতা জানান, নিপা খাতুন তার প্রতিবেশী এবং তাকে খালা বলে সম্বোধন করেন। তার অনুরোধেই তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

