বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় ইট-বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি ফিরোজ হোসেন ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. ফিরোজ হোসেন ওরফে ফোকরা, মো. চাঁন মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় আবু তালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আবু তালেব ওই এলাকার ইট ও বালুর ব্যবসায়ী ছিলেন।
ঘটনার পর নিহত ব্যক্তির স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
বগুড়া জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হারুনূর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

