স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দাউদপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। দলীয় পদ ছাড়াও প্রাথমিক সদস্যপদ ও বিএনপির সব ধরনের কর্মকাণ্ড থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আফজাল মোল্লার বিরুদ্ধে।
শিক্ষিকা একরামুন্নেছা বিউটির অভিযোগ, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। ওই কমিটি নিজের পছন্দ অনুযায়ী গঠন করতে চেয়েছিলেন বিএনপির এই নেতা। এতে আপত্তি জানানোয় তাঁর সঙ্গে আফজালের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার পর থেকেই তাঁর প্রতি ক্ষোভ ছিল বলে দাবি করেন শিক্ষিকা।
বিউটির ভাষ্য, পুরোনো বিরোধের জের ধরে বুধবার বিদ্যালয়ের লাইব্রেরিতে এসে আফজাল তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় অন্য শিক্ষকেরা বাধা দিতে এগিয়ে এলে তাঁদেরও আওয়ামী লীগের ‘দোসর’ বলে গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় বলে জানান ওই শিক্ষিকা।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনার পরিপ্রেক্ষিতে আফজাল মোল্লাকে তাঁর সাংগঠনিক পদ, দলের প্রাথমিক সদস্যপদ এবং দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর আফজাল মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কোনো নেতা অন্যায় করলে তাঁর বিরুদ্ধেও এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে আফজাল মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

