ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত জসীম মাতবর ফতুল্লা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং কায়েমপুর মাতবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জসীম মাতবরের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী শাহাদাৎসহ কয়েকজন তাকে অনুসরণ করছিলেন। বৃহস্পতিবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে শাহাদাৎ ও তার সহযোগীরা তার পথরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন যে, স্থানীয় সংসদ সদস্য আল আমিন ও জামায়াত আমির আবদুল জব্বারের সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছিল। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে ‘ডিসেম্বরে নেত্রী আসবো, তার আগেই তোরে মাইরা ফেলবো’ বলে মারধর করা হয়।

জসীম মাতবর আরও জানান, হামলাকারীরা সুইচ গিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে একই স্থানে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির। তিনি এ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

শেরপুরে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই

শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি নিয়ে উধাও দুর্বৃত্তরা

দায়ের আঘাতে বিড়ালের পা ভাঙার অভিযোগ, থানায় মামলা

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

