পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি ডেভিড গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তার এক পায়ে গুলি লাগে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন। পরে ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতে তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ডেভিডকে আটক করা হয়। এ সময় ডেভিড ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হন। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।

পরে ডেভিডের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তার সহযোগী মো. আব্দুল্লাহসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ডেভিডসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় গোলাগুলিতে ডেভিড গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের তিন সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
এর আগে গত ২২ নভেম্বর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন তিনি।
এ ঘটনায় পরদিন ২৩ নভেম্বর ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।
ওই মামলার তদন্তের অংশ হিসেবেই প্রধান আসামি ডেভিডসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না: ইলিয়াস

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

রাষ্ট্রপতি হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করলেন সাংবাদিক ইলিয়াস

ঢাকায় অস্ত্র লুট, পুলিশ হত্যার ঘটনায় মামলা হবে: ডিএমপি কমিশনার

‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’, দোকানের ম্যানেজারকে মৎস্যজীবী দল নেতার হুমকি

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

