রাষ্ট্রপতি হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করলেন সাংবাদিক ইলিয়াস

ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ও সামাজিক ইলিয়াস হোসেন। সোমবার (১৬ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইলিয়াস হোসেন বলেন, বিএনপি যদি ভবিষ্যতে সরকার গঠন করে, তবে ড. ইউনূসকে বিরোধী কোনো অবস্থানে না রেখে রাষ্ট্রপতি হিসেবে ব্যবহার করলে তাতে দলটিরই উপকার হবে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বিএনপি সরকার গঠন করলে ড. ইউনূসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না। আমার মতে, উনি যদি রাজি থাকেন, তাহলে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে।”
উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষই বৈঠকে সন্তুষ্ট ছিলেন এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে “রমজানের আগেই” একটি রাজনৈতিক প্রক্রিয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

