ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম রকি (৪০) ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের দুদু শেখের ছেলে। তিনি ধুনট উপজেলা শ্রমিকলীগের সদস্য। সোমবার বিকেলে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বোমাটি কার্যালয়ের সামনের সড়কে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ২২ নভেম্বর রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এজিএম বাদশাহসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নজরুল ইসলাম রকিকে ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

