ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত জহুরুল ইসলাম (৪৩), ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা এবং এরশাদ আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে বগুড়ার আদালতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত দুইটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার

ধুনটে অনুমোদনহীন বেকারিতে বিএসটিআই’র অভিযান

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

