ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির নির্বাচনী গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ ও দলীয় কার্যালয় ভাঙচুরের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক লাবলু খন্দকার (৩৮) এবং কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫০)। লাবলু খন্দকার জোলাগাঁতী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নজরুল ইসলাম আড়কাটিয়া গ্রামের আলী সরকারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনটের কলাপট্টি এলাকায় বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেফতারকৃত লাবলু খন্দকার ওই মামলার এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহীতে বিএনপির কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভোররাতে এবার বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ধুনট শাখায় অগ্নিসংযোগ

শেরপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

শেরপুরে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন, তদন্তে পুলিশ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, পুরো দায় সরকারকে নিতে হবে: মির্জা ফখরুল

শেরপুরে গভীর রাতে খড়ের গাঁদায় অগ্নিসংযোগ

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

