শেরপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুরে নিখোঁজের একদিন পর রাজু (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোভ্যান চুরির ঘটনা ধামাচাপা দিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়ইচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে একই গ্রামের মুস্তাকিন (২৪) রাজুকে তাঁর অটোভ্যানে তুলে নিয়ে যান। এরপর থেকে রাজু নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বুধবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মুস্তাকিন ও তার সহযোগী করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, মূলত অটোভ্যানটি চুরির উদ্দেশ্যেই রাজুকে অপহরণ করা হয়েছিল। পরে চুরির বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে হত্যা করে তাড়াশের নির্জন ধানক্ষেতে ফেলে রাখা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ মরদেহ উদ্ধার এবং করিমের শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া অটোভ্যানটি জব্দ করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, শিশুটির মাথা কাদামাটির নিচে চাপা দেওয়া ছিল। মরদেহে পচন ধরেছে এবং পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজুর মরদেহ উদ্ধারের খবর ররোয়া গ্রামে পৌঁছালে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা মুস্তাকিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, "প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ভ্যান চুরির ঘটনা আড়াল করতেই শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় নাসির পাটোয়ারীকে প্রতিহতের হুঁশিয়ারি

শেরপুরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক

শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৬ মাস পর খুলল প্রাথমিক বিদ্যালয়ের পথ

শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

