ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

নীলফামারীর ডিমলায় জমির দখল ও ফসল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছোট ছেলেকে মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন তিনি। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। নিহত মিনা বেগম ওই এলাকার জামিনুর রহমানের স্ত্রী।
আটক ব্যক্তিরা হলেন উত্তর সোনাখুলি গুচ্ছগ্রামের আমেতুল্লাহ মুন্সির ছেলে সামছুল হক (৬৫), আয়নাল হকের ছেলে সবুজ (২৮), আয়নাল হকের স্ত্রী ছবিরন (৫০) এবং আয়নাল হকের মেয়ে রাহেনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনা বেগমের ছেলে মিলনের (২৬) সঙ্গে আয়নাল হকের মেয়ে মোছা. হামিদা বেগমের (২২) বিয়ে হয়। বিয়ের কাবিন ও যৌতুকের অংশ হিসেবে জামাইকে চাষাবাদের জন্য বন্ধকি একটি জমি দেন আয়নাল হক। তবে কিছুদিন পর জমির দখল, চাষাবাদ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসেন। সেখানে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়, বিরোধপূর্ণ জমির চলতি মৌসুমের ধান কাটা শেষ হলে পরবর্তী সময়ে বসে স্থায়ী সমাধান করা হবে।
মঙ্গলবার বিকেলে গবাদিপশুর খাবার হিসেবে ধানগাছের ছুট অংশ কাটতে জমিতে যান মিলনের ছোট ভাই মস্তো মিয়া (১৪)। এ সময় আয়নাল হক, তাঁর ছেলে সবুজসহ কয়েকজন মস্তোর ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ছেলের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যান মিনা বেগম। তখন হামলাকারীরা তাঁর ওপরও চড়াও হন। এলোপাতাড়ি লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ছামিদুল ইসলাম (৩৫) ও গোলাম মোস্তফা (৪৫) জানান, মিনা বেগমের মৃত্যুর পরও অভিযুক্ত ব্যক্তিরা জমির ধান কাটতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ধান কাটারত অবস্থায় চারজনকে আটক করেন।
খবর পেয়ে ডিমলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে যৌতুকের জমি ও ফসল কাটাকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি পাওয়া গেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উত্তরা ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৬

ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিষ্ণুমূর্তিসহ আটক ১

তিস্তা ক্যানেলে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মাইন, গ্রেনেড ও রাইফেল

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে নির্যাতন, শ্বশুর-শাশুড়ি আটক

নীলফামারীর সদরে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নীলফামারীর ডোমারে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে খুন করে বড় ভাইয়ের আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

