প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, পুরো দায় সরকারকে নিতে হবে: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, এই ঘটনার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। তিনি উল্লেখ করেন, হাদির মৃত্যুতে যখন শোকাহত জাতি সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপেক্ষায় যারা থাকে, তারাই এই দেশের শত্রু। তারা সংকটের সুযোগ নেয়। আজকের এই দুঃখভারাক্রান্ত সময়কে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করেছে।
মির্জা ফখরুল আরও লেখেন, শরিফ ওসমান হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হাদির আততায়ী এবং প্রতিটি মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি বলেন, প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে, যা দেশের জন্য উদ্বেগজনক।
পোস্টের শেষ অংশে বিএনপি মহাসচিব লেখেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, ঘাতকের বাড়িতে অগ্নিসংযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

