পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ

পদ্মা সেতু দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বাস চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এ পথে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের সূত্র বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতের পথে অন্তত ছয়টি স্থান এখন ঝুঁকিপূর্ণ। এসব স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে গত ১৯ নভেম্বর পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা বসানোরও অনুরোধ জানানো হয়।
মালিক সমিতির চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলো হলো গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে এই পথে বাস চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো দিন বাস চলাচল করলেও পরদিন তা বন্ধ থাকছে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
পদ্মা সেতু হয়ে বাস পরিচালনাকারী একটি পরিবহন কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এরপর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। রোববার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাস চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। ফলে পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে এলে প্রতিরোধ করবে বিজিবি’

চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী!

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

