বরগুনায় ঢাকাগামী বাস চলাচল বন্ধ

বরগুনায় ঢাকাগামী বাস চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার শঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বরগুনা-বরিশালসহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকালে বরগুনা সদর উপজেলার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো চলাচল করছে না। রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

অন্যদিকে বরগুনা থেকে বরিশালগামী লোকাল বাস এবং জেলার অভ্যন্তরীণ রুটের পরিবহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালে সকাল থেকেই পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী কিছু বাস গতকাল রাতে ছেড়ে গেছে, আবার কিছু বাস বরগুনায় ফিরছেও। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে আজ রাজধানীর সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কা থেকে পরিবহন মালিকেরা নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন, যান চলাচল-দোকানপাট বন্ধ

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

বগুড়ায় ‘লকডাউন’ লেখা ব্যানারসহ ছাত্রলীগের তিনজন গ্রেফতার

দুই শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় বগুড়ায় বাস চলাচল বন্ধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনায় ইয়াবাসহ শ্যালিকা–দুলাভাই গ্রেফতার

